সিলেটে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

সিলেটে বিস্ফোরক মামলায় মাসুক আহমদ (৩০) নামে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

এতে বলা হয়, বুধবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মাসুক আহমদকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

মাসুক আহমদ জিন্তাপুর থানার চাল্লাইন গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে এবং জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এ বিষয়ে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, বিস্ফোরফ মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights