সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বিকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। খবর বিডিনিউজের।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর সিলেটে এটি তার প্রথম সফর।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights