সিলেটে সড়ক দুর্ঘটনা; মারা গেলেন শিশুটির দাদি ও ফুফু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এক শিশু। আর আহত হয়েছিল পরিবারের ৬ সদস্য। ১০ দিনের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুর্ঘটনায় আহত আরও দুইজন। তাঁরা ওই শিশুর ফুফু ও দাদি। সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় শিশুটির ফুফু মারা যান।

স্থানীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর সিলেট-জকিগঞ্জ সড়কের জুলাই সেতুতে ট্রাক্টরের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান জকিগঞ্জ উপজেলার মাতারগ্রামের আবুল কালামের চার বছরের শিশু কন্যা ইভা আক্তার। আহত হন আবুল কালামসহ পরিবারের ৬ সদস্য। আবুল কালাম নিজেই অটোরিকশাটি চালিয়ে সিলেট আসছিলেন।

দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দুদিন পর ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে মারা যান শিশু ইভার দাদী খাজুর বিবি (৮০)। আর গত শুক্রবার সন্ধ্যায় ওসমানী হাসপাতালে মারা যান ইভার ফুফু সফাতুন নেছা (৪৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights