সিলেটে সোমবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

জরুরি সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ৩৩ কেভি উপশহর ফিডা, ১১ কেভি সেনপাড়া ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

এলাকাগুলো হচ্ছে, সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তিনি সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights