সিলেটে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার বেলা ২টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন মেজরটিলা নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শিমলা রাণী নাথ (২১) মেজরটিলা নূরপুর এলাকার নৃপেন্দ্র নাথের মেয়ে ও নাথপাড়ার বিশ্বজিৎ দেবনাথের (২৬) স্ত্রী। হত্যাকাণ্ডের পর থেকে বিশ্বজিৎ পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বেলা ২টার দিকে শিমলা বাসায় কাজ করছিলেন। এ সময় স্বামী বিশ্বজিতের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে শিমলার বাগবিতণ্ড শুরু হয়। একপর্যায়ে বিশ্বজিৎ রাগান্বিত হয়ে স্ত্রী শিমলাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার ওসি আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights