সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি সেবা

অনলাইন ডেস্ক
সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় আজ রোববার (১ জুন) থেকে চালু হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার ইনামুল হক সাগর জানান, সিলেট রেঞ্জের প্রতিটি থানায় এখন অনলাইন জিডি করা যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু হবে।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে থানায় না গিয়েই বাসা থেকে অনলাইনের মাধ্যমে জিডি করা যাবে।

এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। বর্তমানে সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোতেও এই পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

অনলাইন জিডি করতে ব্যবহারকারীদের ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। জিডি করতে কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights