সিলেট-সুনামগঞ্জ সড়কে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিসের) দুই কর্মচারী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে জুয়েল মিয়া ও পৌর শহরের হাসননগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শব্দর আলী।

পুলিশ জানায়, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জুয়েল ও শব্দর আলী মারা যান।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights