সিসিটিভিতে ‌‘অন্য কেউ’- সাইফ হামলায় অভিযুক্তের বাবার দাবিতে দানা বাঁধছে রহস‍্য

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে। মূলত সিসিটিভি ফুটেজ দেখে ও চেহারা চিহ্নিত করেই অভিযুক্তকে আটক করেছে বলে দাবি মুম্বাই পুলিশের।

পুলিশের দাবি, ‘শেহজাদ ছিলেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। সাইফের বাড়িতে শেহজাদই হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ নাকি এমনও তথ্য পেয়েছে যা প্রমাণ করে, সেদিন রাতে শেহজাদই হামলা চালিয়েছিল।’

কিন্তু অভিযুক্তের পরিবার দাবি করছে, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি শেহজাদ নন। সাইফ আলি খানের বাড়িতে হামলাকারী হিসেবে ভুল ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বাবার এমন দাবিতে দানা বাঁধছে রহস‍্য।

অভিযুক্ত শেহজাদের বাবা রুহুল আমিন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন। রুহুল আমিন বলেছেন, ‘সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার চুল অনেক বড়। আর আমার ছেলে বরাবর ছোট চুল রাখে। তার সন্তান এই হামলায় জড়িত নয়।’

হামলাকারীর বাবার আরও দাবি, সাইফের উপর হামলা চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও মুম্বাই পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। শরিফুলকে হামলার ঘটনায় ফাঁসানো হয়েছে। কেন না সিসিটিভি ফুটেজের ছবির সঙ্গে শরিফুলের চেহারার মিল নেই।

সূত্র : এই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights