সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ডিসি বলেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights