সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতের তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেশ দাসের ছেলে রাজেস দাস (৪২) ও মৃত বেঙ্গা তাঁতীর ছেলে লোকেশ তাঁতী (৩৬)।

গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশের দায়ে বিজিবি ভারতের তিন নাগরিককে আটক করে। আটককৃতদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বিজিবির নায়েব সুবেদার মো. শহিদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights