সুইজারল্যান্ডে পার্টিতে বন্দুকধারীর গুলিতে তরুণী নিহত, আহত ৫

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের আরাউ শহরে রবিবার একটি রেভ পার্টিতে গোলাগুলির ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ভোর রাতের এই ঘটনার পর হামলাকারীকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে সুইজারল্যান্ডজুড়ে।

পুলিশ জানিয়েছে, জুরিখ শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পশ্চিমে আরাউ এলাকার একটি ঘোড়দৌড় মাঠে আয়োজিত পার্টিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ২২ বছরের তরুণী মারা যায় ঘটনাস্থলেই। আহত অন্য পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন, যাদের ২৪ থেকে ২৭ বছরের মধ্যে বয়স। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত সবাইকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কী কারণে হামলা চালানো হয়েছে এবং ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র: বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights