সুদানে অপহৃত পুলিশের শান্তিরক্ষী উদ্ধার

অনলাইন ডেস্ক
সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় অপহরণ হওয়া বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশেকুর রহমানকে উদ্ধার করা হয়েছে।

বুধবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মো. মনজুর রহমান জানান, গতকাল (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এসআই আশেকুর অপহৃত হন। পরবর্তী সময়ে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলকালে এ ঘটনা ঘটে।
তিনি জানান, এসআই মো. আশেকুর রহমান সুস্থ আছেন। তিনি ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। সাউথ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights