সুনামগঞ্জে ভারি বৃষ্টি, সড়ক যোগাযোগ বন্ধ

সিলেট ব্যুরো

চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ হয়েছে হাওরের সুনামগঞ্জে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত ২৪ ঘণ্টার ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে জেলার সুরমা, কুশিয়ারা,বৌলাইসহ ছোট বড় সকল নদ-নদীর পানি।

উজানের ঢল ও বৃষ্টিপাতে সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্ট বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশপাশি উজানে ভারি ও অতি ভারি বৃষ্টিপাত পূর্বাভাস থাকায় নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌসুমী বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দেয়ার আশঙ্কা করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক।

এদিকে বন্যা মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সকল ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশামক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, জেলায় ১৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য ৪৯২টি শতাধিক নৌযান ও সহ্রাধিক সেচ্ছাসেবক ও ১০৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জিয়ার চাল, শুক্নখাবার রাখার পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাহী অফিসারের পাশাপাশি, পিআইওগণ ও ডিআরআরওকর দুর্যোগে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় জনগণকে সতর্ক করার জন্য মাইকিং, মসজিদ, মন্দিরে প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সকল উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights