সুনামগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাক্তারপাড়-সোনাপুর সড়কে ৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

শুক্রবার বিকালে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সোনাপুর প্রাইমারি স্কুল মাঠে তাকে সংবর্ধনা দেন এলাকাবাসী। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন পীর মিসবাহ।

স্থানীয় প্রবীণ শাহ আহমদ খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights