সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল, সম্পাদক হেলাল

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে ৪৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে আল হেলাল ও রওনক আহমেদ বখত, যুগ্ম সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক পদে শহীদনূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে মো. সোহেল আলম এবং প্রচার ও প্রকাশন সম্পাদক পদে আলাউর রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে মাহবুবুর রহমান পীর, একে কুদরত পাশা, আমিনুল হক, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক ও স্বপন কুমার সরকার নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights