সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে মোশাররফ হোসেন বুলুকে আহ্বায়ক, জাহিদুল ইসলাম জাহিদকে যুগ্ম-আহ্বায়ক ও একেএম শামসুল হককে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাখাওয়াত হোসেন মিলন, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান ও সাইফুল আকন্দ।

এর আগে, মঙ্গলবার সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের সুনাম ক্ষুণ্নসহ সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অবুঝ, সহ-সভাপতি শেখ মামুন উর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক ও কোষাধ্যক্ষ লিয়ন ইসলাম রানাকে বহিষ্কার করা হয়।

পরে সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights