সুন্দরবনে দুই জেলে আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার রেঞ্জের পশ্চিম সুন্দরবন থেকে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। আটককৃতরা হলেন খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নুরুল হুদা।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের নিকট থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকা উদ্ধার করে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন সত্যতা
নিশ্চিত করে বলেন, গ্রেফতাকৃতরা কাঁকড়া ধরার অনুমতি নিয়ে তারা গহীন বনে
প্রবেশ করে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার কাজ করতো। তাদের বিরুদ্ধে
মামলা হয়েছে।
