সুবর্ণচরে ড্রাইভার সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে ড্রাইভার সমিতির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ (রবিবার) বিকেল ৪ টায় হারিছ চৌধুরী বাজারে ইফতার ও দোয়ার আয়োজন করে ড্রাইভার সমিতি।

ড্রাইভার সমিতির সদস্য সোহেল এর সঞ্চালনায় ও ড্রাইভার সমিতির সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক আব্দুল মিয়া, ড্রাইভার সমিতির সাধারন সম্পাদক সহিদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক ইউনুছ, অর্থ সম্পাদক জসিম, পাবেল, বিশিষ্ঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম রাসেল।

দোয়া ও মোনাজাত পেশ করেন, হাজী লাল মিয়া মহাজন নুরানী মাদ্রাসার পরিচালক হাফেজ হযরত মাওলানা মোঃ হানিফ।

ইফতার অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের হিরো হলো চালক ভাইয়েরা, চালকরা আছেন বলেই আমাদের জনজীবন সহজ, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে থাকেন, চালক ভাইয়েরা রাস্তায় অনেক নির্যাতনের শিকার হয়ে থাকেন সকলে চালক ভাইদের পাশে থাকার আহবান জানান অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights