সুবর্ণচরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হবার অভিযোগ পাওয়া গেছে, আহতরা বর্তমানে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।

আহতরা হলেন, চর জব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামের নুরুল হকের পুত্র মোমিন (৩৮), আব্দুল হকের পুত্র মঞ্জুর (৩২), মাওলানা মুকিক এর পুত্র দিলদার হোসেন (৩২) দিলদার হোসেনের স্ত্রী, হাসিনা আক্তার (২৪) , নুর আলমের পুত্র আবুল হাসান (৩৩)।
আবুল হাসান (৩৩) পিংঃ নুর আলম,

ঘটনাটি ঘটে ৩০ জুলাই রোববার দুপুর ১ টায় সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিস্কার বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে।

ভুক্তভোগী মোমিন বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে আজকে আমরা চাষ করতে গেলে একই গ্রামের হজল হক মোল্লা (৪৮) তার পুত্র জসিম (৩৫), ওসমান (২২), আলী আক্কাস মেম্বারের পুত্র আলী আহমদ সারেং (৫৫), নুর নবী (৫০), আলী আহমদ সারেং এর পুত্র আব্দু্ল মালেক ওরপে রশিদ মিয়া (৪৫),
আব্দুল মালেক রশিদ (৪৫), আব্দুল মালেকের পুত্র রুবেল (২২) এবং একই গ্রামের সেকু মাঝি (৪৫), হাসান (৪০) সহ অজ্ঞাত ৩০/৪০ জনের একদল লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রস্ত্র নিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি হামলা করে, আমাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাদেরকেও মারধর করে অভিযুক্তরা, দিলদারের স্ত্রী ত্র স্বামীকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহতরা করে তারা।

আহতরা আরো বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন এই জমি চাষ করলে তাদেরকে টাকা দিতে হবে মর্মে হুমকি ধমকি দিয়ে আসছে। আমরা হামলার ঘটনায় উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত হজল হক মোল্লাহ সারেং আহমেদকে একাধিকবার মুঠো ফোনে কল করা হলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্বব হয়নি।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস বলেন, এমন ঘটনা শুনিনি কেউ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights