সুবর্ণচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ডাস্টবিন হস্তান্তর

নোয়াখালী প্রতিনিধি

পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের নোয়াখালীর সুবর্ণচর শাখার উদ্যোগে ডাস্টবিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচটি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ডাস্টবিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক আরিফুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিব উল্যাহ মহিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা ও নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেন সোহাগ এবং শুভসংঘের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও সাংবাদিক আব্দুল বারী বাবলু, শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন, আব্দুল জব্বার আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, যেখানে শিক্ষার্থীরা ঝুড়ি ও ঝাড়ু হাতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। এ সময় পরিচ্ছন্নতা রক্ষায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ, চরবাটা হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবিয়া কমিউনিটি ক্লিনিক, হাবিবিয়া কোরআন শিক্ষা কেন্দ্র, পূর্ব চরবাটা সমাজকল্যাণ পরিষদে ডাস্টবিন হস্তান্তর করা হয়।

শিক্ষার্থীরা বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সর্বদা সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভ কাজগুলো করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের উপজেলায় বিভিন্ন স্কুলে সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, শুভসংঘের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলবে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এই ডাস্টবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights