সুবর্ণচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, চর জববার থানা, রাজনৈতিক-সামজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলেন। সকাল ৮টায় বিজয় ভাস্কার্যে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে শেষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা- সন্মাননা প্রদান ও আলোচনা সভা, বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযোদ্ধে শহীদের আত্মার শান্তি কামনা করে সুবিধামত সময়ে স্বস্ব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও বীরমুক্তিযুদ্ধা সংবর্ধনা অনুষ্ঠেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রয় চাকমা , অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাস , মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, মুক্তিযুদ্ধা আবদুল মোবারক, ডা আবদূর রব সহ প্রমুখ।
অপরদিকে, উপজেলা পরিসংখ্যান বিভাগ কর্তৃক নির্বাচিত ৩০জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
