সুবর্নচরে বাড়ীতে ডাকাতির অভিযোগ আহত ২
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বাড়ীতে ডাকাতি অভিযোগ পাওয়া গেছে, বাঁধা দিলে ডাকাত দল বাড়ির মালিক নয়নকে কুপিয়ে রক্তাক্ত করে এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করে, ৯৯৯ কল দিলে ঘটনাস্থল পরিদর্শন করে চর জব্বর থানা পুলিশ। আহত নয়ন নোয়াখালী মাইজদী শহরে অবস্থিত আমেরিকান হসপিটালে চিকিৎনাধীন।
আহতরা হলেন, চর হাসান গ্রামের আবুল কালাম পুত্র মোঃ নয়ন (৪০) তার স্ত্রী রাশেদা বেগম (৩২)।
১৩ ই মে (শনিবার) ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নয়নের বাড়ীতে রাত প্রায় ২ টার সময়।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী নয়ন বলেন, দিনের কাজ শেষে রাতে স্ত্রী কণ্যা, পুত্রসহ সকলে ঘুমিয়ে পড়ে রাত আনুমানিক ১ টা থেকে ২ টার মধ্যে চর হাসান গ্রামের আবু তাহেরের পুত্র রহমান (২৩), আব্দু্ল করিমের পুত্র তারেক, হোসেনের পুত্র জহিরসহ অজ্ঞাত ৫/৭ জনের একদল ডাকাত সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে ঘরে ডোকার শব্দ পেয়ে সকলে ঘুম থেকে জেগে যায় এসময় নয়ন ডাকাতদলের ৩ জনকে চিনে পেলে এতে তিনি প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, কপাল, কান কেটে পেলে এবং শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে। পরে তাদের সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, কিছু মালমালাল এবং স্বর্ণালংকার নিয়ে নেয় পরে তার পালিত গবাদিপশু নেয়ার চেষ্টা কালে ঘরের সকলে শৌর চিৎকার করলে পাশ পাশের লোকজন দৌঁড়ে এলে ডাকাতদল পালিয়ে যায়, এসময় ডাকাত দলের ১ জনের জুতো পেলে রেখে যায়। পরে স্থানীয়রা নয়নকে আমেরিকান হসপিটালে ভর্তি করে।
নয়ন আরো বলেন, রহমান, জহির তারেক এর আগে অটো চুরি করে জনতার হাতে আটক হয় এবং ঐ মামলায় ২/৩ মাস জেল খাটেন, তারা এলাকায় চুরি ডাকাতির মাসে জড়িত।
