সুষ্ঠুভাবে পবিত্র হজ ব্যবস্থাপনার প্রস্তুতি চলছে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি চলছে। বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজ মূল্য বেড়েছে। সৌদি রিয়ালের বিনিময় মূল্যে বেশি বৃদ্ধি পেয়েছে। এখন ১ লাখ ১৮ হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই হজ নিবন্ধন সম্পন্ন হবে।

আজ বিকালে সেগুনবাগিচাস্থ রয়েল ইন ঢাকা রেস্টুরেন্ট রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম আয়োজিত “হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমেদ সরদার বক্তব্য লাখেন।
আগামীতে বিমান ভাড়া নির্ধারণে বিশেষ কমিটি করার দাবি সম্পর্কে ফরিদুল হক খান বলেন, ‘নির্ধারিত ফ্লাইট বিবেচনায় বিমান ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। তবে বিতর্ক এড়িয়ে বিমান ভাড়া নির্ধারণে কোন স্থায়ী কাঠামোর কথা ভেবে দেখা যায়।’

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights