সুস্থ আছেন এভারেস্টজয়ী শাকিল

নিজস্ব প্রতিবেদক

এভারেস্ট সামিট করে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্প-২ তে নেমে আসেন এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল। পরবর্তীতে সেখান থেকে এভারেস্ট বেজক্যাম্পে ফিরেছেন তিনি। বর্তমানে বেজক্যাম্পে আছেন শাকিল।

শাকিলের শারীরিক অবস্থা ভালো আছে। এক ভয়েস বার্তায় তিনি জানান, লম্বা সময় ধরে সামিট পুশ এবং সারা দিন হেঁটে নিচে নেমে আসার ফলে তার কিছুটা ক্লান্তি রয়েছে। হালকা কাঁশি আছে।

তিনি জানান, সামিটের সময়ে গতকাল প্রচণ্ড বাতাস ছিল। সেখানে তারা ভালোই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। সামিটের পরে শাকিল কিছুটা স্নো ব্লাইন্ডের শিকার হন। যেখানে সূর্যের আলট্রাভায়োলেন্স রে এই সমস্যা তৈরি করে। এটা অবশ্য পরে ঠিক হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights