সুস্থ আছেন মোজতাবা খামেনি, গুজব উড়িয়ে দিল তেহরান

অনলাইন ডেস্ক

কয়েক মাসের চরম উত্তেজনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছে তেহরান। শুক্রবার তার কার্যালয় থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে যে, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি নিয়মিতভাবে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কার্যাবলি তদারকি করছেন। নেতার আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের উপ-প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শত্রুপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে ইরানকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়নে এক ধাপ এগিয়ে থাকতে পারে।

গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারের পর মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে বিশ্বজুড়ে গুঞ্জন শুরু হয়। এনবিসি নিউজকে দেওয়া সেই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, মোজতবা খামেনি আদৌ জীবিত আছেন কি না সে বিষয়ে তার সন্দেহ রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে তার উত্তরসূরি মোজতাবা খামেনি দীর্ঘ সময় জনসমক্ষে না আসায় এই সন্দেহ আরও ঘনীভূত হয়। এমনকি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, হামলায় ইরানি নেতা গুরুতর আহত ও বিকৃত চেহারার হয়ে পড়েছেন।

তবে গতকাল সকল জল্পনা উড়িয়ে দিয়ে মোজতাবা খামেনি একটি লিখিত বিবৃতি দেন। সেখানে তিনি মার্কিন প্রশাসনের চাপের মুখে নতি স্বীকার না করার অঙ্গীকার করে বলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশটির জাতীয় সম্পদ এবং ৯০ কোটি ইরানি এই সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মোজতাবার সাক্ষাতের সুযোগ না পাওয়া নিয়ে যে বিভেদের কথা রটানো হয়েছিল, তা ছিল ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights