সূচকের ঊর্ধ্বগতিতে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্র জানায়, রবিবার লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৮ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫ এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭৪ লাখ টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬২টির শেয়ারদর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, সায়হাম কটন, সোনালি পেপার, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, মনোস্পুল পেপার, সিমটেক ইন্ডাস্ট্রি ও বিচ হ্যাচারি।

এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৫ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৬ পয়েন্টে উঠে আসে।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এ সময়ে সিএসইতে ১১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১১টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights