সেনবাগে প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

নোয়াখালীর সেনবাগে ‘প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশন সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উপজেলার কানকিরহাট আইডিয়াল হাই স্কুলের হল রুমে প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশন সেনবাগ শাখার সভাপতি হাবিব মজুমদারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, এস এ গ্রুপের গ্রুপ কো অর্ডিনেটর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশন সেনবাগ শাখার সভাপতি হাবিব মজুমদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানকিরহাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সভাপতি মো. আলমগীর হোসেন ভূঁইয়া, সেনবাগ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক মো. হারুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফখর উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বুলেটিন সম্পাদক নিজাম উদ্দিন খন্দকার এবং প্রকৃতি ও পরিবেশ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights