সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন

অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights