সেপটিক ট্যাংকে মিললো গৃহবধূর লাশ, স্বামী পলাতক

অনলাইন ডেস্ক
খুলনার ডুমুরিয়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরসংঘ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের কৃষক ইব্রাহিম মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে ইব্রাহিম পলাতক রয়েছেন।

উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শাহজাহান আলী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতে তারা নাসিম বেগমের লাশ উদ্ধার করেন। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে তাকে হত্যার পর লাশটি সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেওয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights