সেপটিক ট্যাংকে মিলল ৩ শ্রমিকের মরদেহ

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights