সেমিফাইনালে বিদায়ের পর রেফারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য ফ্রান্স কোচের
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের পাশাপাশি রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
ম্যাচের প্রথমার্ধে স্পেন একটি পেনাল্টি পায়। সেই সুযোগ থেকেই এগিয়ে যায় তারা। ওই সিদ্ধান্তসহ ম্যাচের কয়েকটি মুহূর্তে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দেশম।
তিনি বলেন, ‘আমি শুধু একটি প্রশ্ন করতে চাই। এই সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি কি যথেষ্ট প্রস্তুত ছিলেন? এর উত্তর আমি দেব না। ম্যাচে এমন কয়েকটি পরিস্থিতি ছিল। তবে মূল কারণ হলো, আমরা নিজেদের স্বাভাবিক মানের ফুটবল খেলতে পারিনি।’
এল সালভাদরের রেফারি ইভান বার্টনের ম্যাচ পরিচালনা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন তোলেন ফ্রান্স কোচ।
সেমিফাইনালে হারলেও টুর্নামেন্টে ফ্রান্সের আরেকটি ম্যাচ বাকি রয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।
