সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে

অনলাইন ডেস্ক

ভুটানের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। বুধবার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ বিরতিতে গেছে।

শুরুতে বাংলাদেশের অতি আত্মবিশ্বাসী ভাবের সুযোগ কাজে লাগায় ভুটান। ১৩ মিনিটে বক্সের মাথা থেকে আচমকা শটে গোল করেন ভূটানের সেন্দা দর্জি। তবে ২১ মিনিটে মোরসালিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। মোরসালিনের কাছ থেকে উড়ে আসা বলে শট নিয়েছিলেন রাকিব। তবে সেই বল ভুটানের জিগমের গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

৩৪ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নিতে পারতো বাংলাদেশ। এবারও সুযোগ এসেছিল রাকিবের সামনে। মোরসালিনের বাড়ানো বল যখন ধরেন রাকিব তখন তার সামনে একা ভুটানের গোলরক্ষক। রাবিক গোলকিপারের পাশ দিয়ে শট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে।
গোল পেতে এবং ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি রাকিব। দুই মিনিট পর বক্সের বাইরে ভুটানের ডিফেন্ডার শেরুব দর্জিকে কাটিয়ে রাকিব একাই ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। ডান পোস্টের কাছ থেকে দুরহ অ্যাঙ্গেলে শট নেন রাকিব। বল দ্বিতীয় পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights