সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

অনলাইন ডেস্ক

এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত হাই-ভোল্টেজ দ্বৈরথে আবারও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখাচ্ছেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি এই আম্পায়ার।

এজবাস্টন টেস্টে অসাধারণ আম্পায়ারিংয়ে এখন প্রশংসা কুড়াচ্ছেন সৈকত। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও দারুণ খুশি সৈকতের আম্পায়ারিংয়ে। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচটিতে বেশ কিছু সঠিক সিদ্ধান্ত দিয়ে নজর কেড়েছেন শরফুদ্দৌলা সৈকত।

ম্যাচে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়। এর মধ্যে মাত্র ২ বার সৈকতের সিদ্ধান্ত বদল করতে হয়েছে। বাকি ৮ বারই সঠিক ছিল। চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন সৈকত। ম্যাচে এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights