সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের (২৫ আনুমানিক বয়স) মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচিত জানা যায়নি।
রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ওয়াপদা মোড় এলাকার লেভেল ক্রোসিং এলাকার ডাঙ্গাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকালে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
