সৈয়দপুর বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এন্তাজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কস্থ এসএ পরিবহণের সামনে অভিযান পরিচালনা করে ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এন্তাজুল উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্তাজুলের কাছে থাকা প্ল্যাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। এ সময় বস্তা থেকে নিষিদ্ধ ২০ হাজার পিচ টাপেন্টাডল পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights