সোনারগাঁয়ে অভিযানে গ্রেফতার ১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ দমনে বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক দল পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১৯ জনের মধ্যে মাদক মামলায় একজন, মাদকসংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন ও ছিনতাইয়ের অভিযোগে একজন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
