সোনারগাঁয়ে গ্রেফতার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে এক বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার বিকেলে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত আসামিপক্ষের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে আতাউর রহমানকে আটক করা হয়। আতাউর রহমান সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোগরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, সোনারগাঁ থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার আতাউর রহমান নামে একজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তার বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights