সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৪

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
প্রতীকী ছবি

সোনারগাঁয়ে কাঁচপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ ৪ জনকে করেছে র‌্যাব-৩। শনিবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মিঠু মিয়া মিয়া (৩২), আব্দুর রহিম (৬০রোমান হোসেন (২৫), বারেক হোসেন (২৮)।

অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সোনারগাঁয়ের কাঁচপুরে অভিযান চালিয়ে ১৫৫ টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের মোবাইলফোন, ৫৫ টি ব্যাটারী এবং নগদ ৩৫৫০ টাকাসহ হাতে নাতে ওই চারজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন রাজধানী এবং নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
তিনি আরও জানান, এই চক্রটির নারায়ণগঞ্জ জেলায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights