সোনারগাঁয়ে পরোয়নাভুক্তসহ ১৯ আসামি গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ধর্ষণ, ছিনতাই ও পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে ১৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযানে মাদক ও ধর্ষণ মামলায় দুই জন, আদালতের পরোয়াভুক্ত এক আসামি এবং ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের একটি মামলায় ১ জন এবং মাদক সেবনের অভিযোগে আরও ১৩ জনকে গেফতার করা হয়।

এ সময় মাদক মামলায় গ্রেফতার হওয়া নাজমুল হাসানের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ধর্ষণ মামলায় আছিকার মোল্লা (৪৫), পরোয়ানাভুক্ত স্বপন (৩৬) এবং ছিনতাইয়ের অভিযোগে রাব্বি মিয়া (২৪) ও ইমরান হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়।

এছাড়া মোবাইল কোর্টের মামলায় নিমিত ঘোষ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights