সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মাদক ও অপরাধ দমনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক মামলার আসামি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি, রাজনৈতিক ও নিয়মিত মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। অভিযানে মাদকসংক্রান্ত মামলার তিন আসামির পাশাপাশি পাঁচজন মাদকসেবীকেও গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন- পূর্ব বেহাকৈর এলাকার মামুন মিয়া (৩৫), খামারগাঁও এলাকার আমজাদ হোসেন (৪৮) ও সুমন (৩৮)। মাদকসেবী হিসেবে গ্রেফতার পাঁচজন হলেন, ভারগাঁও এলাকার অপু (২২), গোয়ালদী এলাকার রাসেল (৩০), হাবিবপুর এলাকার শফি উদ্দিন (৩৮), কুতুবপুর এলাকার জাহাঙ্গীর আলম (৫০) এবং দৌলতপুর এলাকার রমজান হোসেন (৩০)।

এছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পঞ্চমীঘাট এলাকার আল আমিনকে গ্রেফতার করা হয়। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে শেরপুর সদরের বাসিন্দা ও বর্তমানে সোনারগাঁয়ের বাড়ী মজলিশ এলাকার ভাড়াটিয়া কাউসার আহমেদকে (২৭)। রাজনৈতিক মামলায় ভারগাঁও আদমপুর এলাকার আব্দুল করিম (৫৯) এবং নিয়মিত মামলায় হাবিবপুর এলাকার
উজ্জ্বল (৩৮) ও বাড়ী মজলিশ এলাকার মো. হৃদয় (২৩) গ্রেফতার হয়েছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল এবং মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে ‘সামারি ট্রায়াল’ কার্যক্রমও চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights