সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাজহারুল ইসলাম রাসেল নামের এক যুবককে সন্ত্রাসীরা পিটিয়ে দু’পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আহত যুবকের বোন রাবেয়া আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করে। এর আগে গত রবিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তার বাড়ি মজলিস এলাকায় তাকে পিটিয়ে দু’ পা ভেঙে দেয়া হয়। আহত রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি আছেন।

পরিবারের দাবি, শাহজাহান হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করেছে এমন সন্দেহে তাকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে।

আহতের বোন রাবেয়া আক্তারের দাবি, দুধঘাটা এলাকায় শাহজাহান নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। আসামিরা ওই এলাকা ছেড়ে বাড়ি মজলিস এলাকায় আত্মগোপন করে। ওই আসামীদের স্থান সনাক্ত করে পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযানে রাসেল সহযোগিতা করেছে এমন অভিযোগ তুলে তাকে পিটিয়ে দু’পা ভেঙে দেয়। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, যুবকের পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights