সোয়ারীঘাটে প্লাস্টিক কারখানায় আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর সোয়ারীঘাটে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা খাতুন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights