সৌদিতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল সিলেটের যুবকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সৌদি আরবে ছুরিকাঘাতে রাবেল আহমদ (২৮) নামের সিলেটের এক যুবক প্রাণ হারিয়েছেন। গত রবিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। রাবেল আহমদ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে।

হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তি কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

সৌদি আরবে অবস্থানরত সহকর্মীদের বরাত দিয়ে রাবেলের বাবা ফারুক আহমদ জানান, শনিবার রান্নার কাজ নিয়ে এক রুমমেটের সাথে ঝগড়া হয়। এর জের ধরে রাস্তায় একা পেয়ে ওই রুমমেট যুবক রাবেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রবিবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে, রবিবার সকালে রাবেলকে হত্যার খবর বাড়িতে পৌঁছালে তার আত্মীয় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। স্বজনরা রাবেল হত্যায় জড়িত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে রাবেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights