সৌদিতে সেবাদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তির নির্দেশ

সৌদি আরবে হজযাত্রীদের সেবাপ্রদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তি করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ সোমবার এ নির্দেশনা দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এজেন্সিগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজে মিনা-আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা দিতে ৩৫টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে। মক্কা-মদিনায় হোটেলে হাজিদের অভ্যর্থনা ও বিদায় জানানো, তাদের পাসপোর্ট সংরক্ষণসহ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত মোয়াল্লেমরা মিনা ও আরাফার তাঁবুতে হজযাত্রীদের বিছানা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবে। এ সেবা গ্রহণের জন্য এজেন্সির পছন্দ অনুসারে যে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে।

অনুমোদিত এসব কোম্পানির নামের তালিকা নুসুক মাসার (Nusuk Masar) নামক সৌদি ই-হজ প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে চিঠিতে জানানো হয়।

এ চুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান, এ দেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফাহ ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া মন্ত্রণালয় থেকে চুক্তির শর্তগুলো ভালোভাবে দেখে চুক্তি সম্পাদনের কথাও বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights