সৌদিতে হুথি হামলায় উদ্বিগ্ন জাপান, জানাল নিন্দা

অনলাইন ডেস্ক
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান। একই সঙ্গে ইয়েমেনের ভেতরে ও বাইরে পরিস্থিতি আরও উত্তেজিত না করার আহ্বানও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, হুথিদের ধারাবাহিক সামরিক হামলায় অনেক মানুষ হতাহত হয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় হামলা এবং জাহাজ চলাচলে বাধা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

দেশটির মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ইয়েমেনের স্থিতিশীলতা সরাসরি গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব জাপান আবারও তুলে ধরেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাব আল মানদেব প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা জ্বালানি নিরাপত্তার দিক থেকে জাপানসহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাও সমান জরুরি।

জাপান আরও বলেছে, পরিস্থিতির দ্রুত উত্তেজনা কমাতে তারা ইয়েমেন ও সৌদি আরবসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সব কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights