সৌদি আরব প্রতিহত করেছে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র!

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির মন্ত্রণালয় জানায়, সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। তবে এর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার কাছাকাছি এলাকায় পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব একের পর এক হামলার মুখে পড়ছে- এমনটাই বলছে কর্তৃপক্ষ।

এদিকে, তেহরান ইসরায়েলসহ উপসাগরীয় আরব দেশগুলোতেও হামলা চালিয়েছে। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সূত্র: এএফপি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights