সৌদি পৌঁছালেন ৪৪ হাজার ৭১৮ হজযাত্রী

অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ৪৪ হাজার ৭১৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১১২টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা।

বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইনসের ১১২টি ফ্লাইটে ৪৪ হাজার ৭১৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৯টি, ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights