স্কয়ার টয়লেট্রিজের সিইও হলেন মালিক মোহাম্মদ সাঈদ

অনলাইন ডেস্ক

মালিক মোহাম্মেদ সাঈদ সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

২০০২ সালে তিনি ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এ যোগদান করেন এবং ২০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি (FMCG) সেক্টরে কাজের অভিজ্ঞতায় নিজেকে যেমন ঋদ্ধ করেছেন, তেমনি কোম্পানির প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

দীর্ঘ এই সময়ে তিনি চীফ অপারেশন অফিসার (COO), হেড অফ অপারেশন এবং হেড অফ মার্কেটিং-এর মতো নানা গুরুত্বপূর্ণ পদ আসীন ছিলেন। নেতৃত্বের গুণে ও শিল্পখাত সম্পর্কে গভীর জ্ঞানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-কে উত্তরোত্তর সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা অগ্রগণ্য।

মালিক মোহাম্মেদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (IBA) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পরিবারের সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) হিসাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights