স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

মাদারীপুরের কালকিনি থেকে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক নাসিরের বাড়ি কুমিল্লাতে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে তাকে আটক করা হয়।গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক হওয়া নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতো। ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল। তবে স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনো বলা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এগুলো নিষ্ক্রিয়করণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights