স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসি

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রী ঝর্ণা বেগমকে পানিতে ডুবিয়ে হত্যা মামলায় স্বামী আবদুর রবকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়িয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আব্দুর রব। নিহত ঝর্ণা বেগম একই উপজেলার কান্দাল গ্রামের শামসুল হকের মেয়ে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত এই তথ্য নিশ্চিত করেন।

আদালত ও মামলার সূত্র জানায়, আবদুর রহমান ও ঝর্ণা বেগমের ১০বছরের সংসার। তাদের ২ মেয়ে ও ১ ছেলে। যৌতুকের জন্য প্রায় ঝর্ণা বেগমকে মারধর করেন। ২০১০ সালের ২৯ নভেম্বর রাতে ঝর্ণা বেগমকে হত্যা করেন। ৩০ নভেম্বর ঝর্ণা বেগমের বাবা নাঙ্গলকোট থানায় জামাতা আবদুর রবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা এসআই মো, শাহজাহান ২০১১ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ফাঁসির আদেশ দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights